আপডেট টাইম :
০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
১৫৯
বার পঠিত
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চা-দোকানির, আহত ২
সোহাগ কাজীঃ মাদারীপুর সদর উপজেলার শহরের ইটেরপুল এলাকায় বাসের ধাক্কায় এক মাহিন্দ্র যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন মাহিন্দ্র যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহ আলম মাতুব্বর (৫০)। তিনি সদর উপজেলার ঘটমাঝি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে এবং মাদারীপুর আদালত চত্বরে চা বিক্রি করতেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজৈরের আমগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ৬ জন যাত্রী মাহিন্দ্র যোগে মাদারীপুর শহরের দিকে ফিরছিলেন। ইটেরপুল এলাকায় পৌঁছে মাহিন্দ্র থেকে নামার সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তারা আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে শাহ আলম মাতুব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহাগ কাজীঃ
মাদারীপুর সদর উপজেলার শহরের ইটেরপুল এলাকায় বাসের ধাক্কায় এক মাহিন্দ্র যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন মাহিন্দ্র যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম শাহ আলম মাতুব্বর (৫০)। তিনি সদর উপজেলার ঘটমাঝি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে এবং মাদারীপুর আদালত চত্বরে চা বিক্রি করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজৈরের আমগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ৬ জন যাত্রী মাহিন্দ্র যোগে মাদারীপুর শহরের দিকে ফিরছিলেন। ইটেরপুল এলাকায় পৌঁছে মাহিন্দ্র থেকে নামার সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তারা আহত হন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে শাহ আলম মাতুব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।