ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদারীপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: বিপুল মাদকসহ নারীসহ গ্রেপ্তার ৩

এস এম সোহাগ কাজী:

মাদারীপুরের রাজৈর উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু সালেহ মো. তানজিল-এর নেতৃত্বে যৌথ বাহিনী প্রথমে উপজেলার শাখারপাড় আন্দন মোড় এলাকায় এনদাল শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে এনদাল শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকেরহাটের ঘোষালকান্দি এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে আরও মাদকদ্রব্যসহ সংশ্লিষ্টদের আটক করা হয়।

উদ্ধারকৃত মালামাল

যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়—

ইয়াবা: ৫ হাজার ৭০৭ পিস

গাঁজা: ১ কেজি ৬৮০ গ্রাম

নগদ টাকা: ২ হাজার ৬৫০ টাকা

মোবাইল ফোন: ৬টি অ্যান্ড্রয়েড ও ৩টি ফিচার ফোন

গ্রেপ্তারকৃতরা হলেন—

এনদাল শেখ (৫০), পিতা—জলিল শেখ, গ্রাম—শাখারপাড় আন্দন মোড়

জীবনী বেগম (৩৮), পিতা—মৃত মোতাবেক মোল্লা, গ্রাম—ঘোষালকান্দি

সাগির শেখ (৪২), পিতা—সায়েদ আলী, গ্রাম—ঘোষালকান্দি

অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর আবু সালেহ মো. তানজিল জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তার সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশের অন্যান্য সদস্যরা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

মাদারীপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: বিপুল মাদকসহ নারীসহ গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
এস এম সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :