দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
১৯৪
বার পঠিত
মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন কারবারি আটক
এস এম সোহাগ কাজী: মাদারীপুরে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ৪১ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ২ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার রাত দেড়টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার চরখাগদী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আকতার তালুকদারের নিজ বাড়ি থেকে তাকে ও তার দুই সহযোগীকে আটক করে যৌথবাহিনী। আটকরা হলেন মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার চরখাগদী এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে মো. আকতার তালুকদার (৪৭), একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) এবং মৃত মান্নান বেপারীর ছেলে মো. ইমন বেপারী (২৯)। সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভোর ৪টার দিকে অভিযান শেষ হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সদর মডেল থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।
এস এম সোহাগ কাজী:
মাদারীপুরে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ৪১ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ২ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার রাত দেড়টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার চরখাগদী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আকতার তালুকদারের নিজ বাড়ি থেকে তাকে ও তার দুই সহযোগীকে আটক করে যৌথবাহিনী।
আটকরা হলেন মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার চরখাগদী এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে মো. আকতার তালুকদার (৪৭), একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) এবং মৃত মান্নান বেপারীর ছেলে মো. ইমন বেপারী (২৯)।
সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভোর ৪টার দিকে অভিযান শেষ হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সদর মডেল থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।