ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন

সোহাগ কাজীঃ

‎

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎​মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো: জাহান্দার আলী জাহান (মিয়া)। মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

‎​ভূমির সঠিক ব্যবস্থাপনা এবং ডিজিটালাইজেশনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই মেলার শুরুতেই একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‎​উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎​আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তি ছাড়া আধুনিক, স্বয়ংক্রিয় ও ডিজিটাল উপায়ে ভূমিসেবা প্রদান করা। বক্তারা ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন ইতিবাচক দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরেন এবং তথ্যপ্রযুক্তির এই যুগে জনগণকে ঘরে বসেই ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা নেওয়ার ও মেলা পরিদর্শনের আহ্বান জানান।

‎​আয়োজকেরা জানান, মেলা চলাকালীন সময়ে নাগরিকেরা মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি অনলাইন ভূমি সেবা, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ নিতে পারবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাদারীপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :