ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্বাস চৌধুরীর মৃত্যুঃ এলাকায় চরম উত্তেজনা

-ছবিঃ প্রতীকী।

সোহাগ কাজীঃ

মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আব্বাস চৌধুরীর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ডাসার উপজেলার খাতিয়াল এলাকায় স্থানীয় একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে আব্বাস চৌধুরী গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের আশঙ্কায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেক পুরুষ সদস্য গ্রেফতার ও হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।

ডাসার থানা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাতিয়াল এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে প্রশাসন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্বাস চৌধুরীর মৃত্যুঃ এলাকায় চরম উত্তেজনা

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :