ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র রাস্তি: বোমা বিস্ফোরণে আহত ৬

সোহাগ কাজীঃ

​মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বেপারী ও হাওলাদার গ্রুপের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন দফায় দফায় বোমা বিস্ফোরণের শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বোমার আঘাতে উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।

​​স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার বেপারী ও হাওলাদার বংশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদের সম্মুখ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​বোমার আঘাতে ও সংঘর্ষে আহতরা হলেন- পশ্চিম রাস্তি এলাকার আজিজ হাওলাদার এর ছেলে ​রোকন হাওলাদার (৩৫);  সিদ্দিক হাওলাদার এর ছেলে সেলিম হাওলাদার (২৬), রাজিব বেপারীর ছেলে রিয়ান বেপারী (১৮); ​হক বেপারীর ছেলে কালু বেপারী (৬৫); ​চর পুটিয়া রাস্তি এলাকার সোবাহান মাতুব্বর এর ছেলে ইমরান মাতুব্বর (২৮); শফি বেপারীর ছেলে ​ফারুক বেপারী (৪০)।

​​আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের শরীরে বোমার স্প্লিন্টারের গভীর ক্ষত রয়েছে এবং তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

​খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র রাস্তি: বোমা বিস্ফোরণে আহত ৬

আপডেট টাইম : ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :