ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানঃ ২১ কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ কাজীঃ
‎
‎
​মাদারীপুরে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ২১ কেজি গাঁজা, ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫২,৫০০ টাকা উদ্ধার করা হয়।

‎​
‎​মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (৮ মে) জেলার রাজৈর থানার পৃথক দুটি এলাকায় এসব অভিযান চালানো হয়।

‎​১. শারিস্তাবাদ এলাকায় অভিযান: ‎শুক্রবার রাত ৯:০৫ ঘটিকায় রাজৈর থানাধীন শারিস্তাবাদ চেয়ারম্যান হাট মোড়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোঃ শাহাদাৎ হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক শাহাদাৎ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাসনগাছা এলাকার মৃত শাজাহার সরদারের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় বসবাস করছিলেন।

‎​২. চাঁনপট্টি এলাকায় অভিযান: ‎এর আগে বিকেল ৪:১৫ ঘটিকায় রাজৈর থানার চাঁনপট্টি এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। সেখান থেকে ১৯৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫২,৫০০ টাকাসহ মোঃ রুবেল খান (৩০) নামের এক যুবককে আটক করে ডিবি পুলিশ। রুবেল স্থানীয় চাঁনপট্টি এলাকার মৃত রোকন খানের ছেলে।

‎
‎​পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ‎​মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলায় মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

মাদারীপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানঃ ২১ কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :