ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে জাতীয় রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম সোহাগ কাজী:

মাদারীপুরে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) মাদারীপুর জেলার লেকপার ডেলিসিয়াস রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জাতীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তাজুল মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকতার মান উন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এস এম সোহাগ কাজী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিক হাবিবুর রহমান সুমন জাতীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি তাজুল মাতুব্বরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না -এমপি চাঁদ

error: Content is protected !!

মাদারীপুরে জাতীয় রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
এস এম সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :