ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে খুনের বদলা নিতে আগুনের তাণ্ডব: জেলা বিএনপি নেতার বাড়িসহ ভস্মীভূত কোটি টাকার সম্পদ

সোহাগ কাজীঃ

​রক্তাক্ত সংঘাতের পর এবার আগুনের লেলিহান শিখায় জ্বলল মাদারীপুরের সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রাম। মঙ্গলবার সকালে এক ওয়াইফাই ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার জেরে সন্ধ্যায় এলাকায় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধরা। জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

​খুনের ভয়াবহতা দিয়ে শুরু ​মঙ্গলবার সকাল ৭টা। প্রতিদিনের মতোই দিন শুরু করতে যাচ্ছিলেন আলমগীর হাওলাদার। কিন্তু দীর্ঘদিনের গ্রাম্য আধিপত্যের জেরে প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন আচমকা তার ওপর হামলে পড়ে। ঘরের ভেতর ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাধা দিতে গিয়ে রক্তাক্ত হন তিন নারীসহ আরও কয়েকজন।

​দাফনের পরই পাল্টা আঘাত ​বিকেলে ময়নাতদন্ত শেষে আলমগীরের মরদেহ দাফন হতেই শোকের পরিবেশ ক্ষোভে রূপ নেয়। দাফন শেষ করে একদল বিক্ষুব্ধ জনতা হাসান মুন্সির সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। বিশেষ করে জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের ঘরসহ একের পর এক বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। চলে আসবাবপত্র ও মালামাল লুটপাটের উৎসব।

​অসহায় প্রশাসন ও ফায়ার সার্ভিস ​ঘটনাস্থলে , র‍্যাব ও পুলিশের বিশাল বহর উপস্থিত থাকলেও উত্তেজিত জনতার সামনে তারা ছিলেন প্রায় অসহায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও এলাকাবাসীর বাধার মুখে পড়ে তারা।

​ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান: ​”একসাথে অনেক জায়গায় আগুন দেওয়ায় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। অনেক চেষ্টার পর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি তারা ।”

​মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন: ​”সকাল থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বিক্ষুব্ধরা বিভিন্ন দিক থেকে হঠাৎ একত্রিত হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। হত্যাকাণ্ড এবং পরবর্তী অগ্নিসংযোগে জড়িতদের ধরতে আমাদের বিশেষ অভিযান চলছে।”

​বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোটি টাকার সম্পদ হারানোর পাশাপাশি নতুন করে সংঘর্ষের আশঙ্কায় গ্রাম ছেড়েছেন অনেক পুরুষ সদস্য।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

মাদারীপুরে খুনের বদলা নিতে আগুনের তাণ্ডব: জেলা বিএনপি নেতার বাড়িসহ ভস্মীভূত কোটি টাকার সম্পদ

আপডেট টাইম : ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :