ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

৭ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

মাদারীপুরের চরমুগরিয়া থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে

অপি মুন্সী:

মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ৪১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় নগদ ৩ লাখ ২ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার রাত দেড়টার দিকে সদর উপজেলার চরমুগরিয়ার চরখাগদী এলাকার আকতার তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মালিক মাদক কারবারি আকতার তালুকদারসহ তার দুই সহযোগীকে আটক করে যৌথবাহিনী।

আটককৃতরা হলেন—মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার চরখাগদী এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে মো. আকতার তালুকদার (৪৭), একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) ও মৃত মান্নান বেপারীর ছেলে মো. ইমন বেপারী (২৯)।

সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। ভোর ৪টার দিকে অভিযান শেষ হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে সদর মডেল থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

৭ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

মাদারীপুরের চরমুগরিয়া থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে

আপডেট টাইম : ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :