ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান গেন্দাসহ অন্তত ১০জন মিলে আনোয়ার হোসেন অপু নামের স্থানীয় এক সাংবাদিককে মারপিট করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার তমালতলা বাজারের ফিলোন মার্কেট এলাকায় সংবাদের তথ্য সংগ্রহ করার সময় ভুক্তভোগী ওই সাংবাদিককে দল বেধেঁ মারপিট করে আহত করে এই যুবদল নেতা। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার হোসেন অপু। তিনি এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি পদে রয়েছেন।

.

সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় ফিলোন মার্কেটের চাউল ব্যবসায়ী খেজের আলী তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থানীয় কিছু মাদকসেবীর গাঁজা সেবনের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা খেজের আলীকে লাঞ্ছিত করে। এ ঘটনার তথ্য সংগ্রহে গেলে মাদকসেবীদের পক্ষ নিয়ে দলবেধেঁ ওই সাংবাদিককে পেটান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান গেন্দা। এতে ভুক্তভোগী সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয় এবং বাম কানে গুরুতর আঘাত পান তিনি।

.

ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান গেন্দা বলেন, সাংবাদিকের সাথে সমান্য কথা কাটাকাটি হয়েছে। এটি নিয়ে তিনি স্থানীয় ভাবে মিমাংসা করতে চান।

.

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “সাংবাদিককে মারপিটের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :