ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদক ব্যবসায়ীর হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাভারে মানববন্ধন

আরমান হোসেনঃ

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সরেজমিন বার্তা-এর স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম রবি। মাদক ব্যবসায়ী ও হকার্স লীগ নেতা পরিচয়ধারী ‘মুরগী জহির’ এবং তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আজ দুপুরে নবীনগর স্মৃতিসৌধের সামনে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

.

প্রাপ্ত তথ্যে জানা যায়, দুই দিন আগে সাভার উপজেলা পরিষদের একটি টেন্ডার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে মুরগী জহির ও তার সহযোগীরা সাংবাদিক রবিউল ইসলাম রবির উপর অতর্কিতে হামলা চালায়। তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, মোবাইল ফোন ও তথ্যভিত্তিক কাগজপত্র ছিনিয়ে নেয়।

.

এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে নবীনগর স্মৃতিসৌধের সামনে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকরা বলেন, সারা দেশে সাংবাদিকরা এখন তথ্য সংগ্রহের সময়ই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। যারা সত্য তুলে ধরেন, তাদেরই মুখ বন্ধ করতে হামলা চালানো হচ্ছে। অথচ বারবার হামলার শিকার হয়ে থানায় অভিযোগ করলেও অধিকাংশ সাংবাদিক বিচার পান না।”

.

তারা আরও বলেন, মাদক কারবারিদের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ঢাল ব্যবহার করে যারা সাংবাদিকদের উপর হামলা চালায়, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি।”

.

আয়োজক সাংবাদিকরা জানান, শুধু রবিউল ইসলামের নয়, দেশের প্রতিটি সাহসী সাংবাদিকের নিরাপত্তার স্বার্থেই এই প্রতিবাদ। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান—হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, নইলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

.

এ বিষয়ে সাভার থানায় রবিউল ইসলাম রবি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

মাদক ব্যবসায়ীর হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাভারে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
আরমান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :