ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মুক্তি আক্তারের সংবাদ সম্মেলন

১৫ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর পূর্বপাড়া এলাকার চাকরিজীবি মুক্তি আক্তার ও তার ভাই কলেজ শিক্ষার্থী সোহাগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনটি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে মুক্তি আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, “মাদক ব্যবসার প্রতিবাদ করায় জাঙ্গীর পূর্বপাড়া গ্রামের সজিব ও তার সহযোগিরা আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষায় অপপ্রচার চালাচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন যে, সজিব একাধিক মামলার আসামী এবং সম্প্রতি র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে জামিনে বের হয়ে এসে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে।

মুক্তি আক্তার বলেন, “সন্ত্রাসীদের ভয়ে গত চার মাস ধরে আমরা বাড়িতে যেতে পারছি না।” সংবাদ সম্মেলনে তিনি জাঙ্গীর গ্রামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

এ সময় মুক্তি আক্তারের পরিবার ও বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন তার ভাই সোহাগ মিয়া, মা দিলরুবি বেগম, খালা শাহিনুর বেগম, নার্গিস বেগম এবং সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী নাবিল, দিদার, আবির প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মুক্তি আক্তারের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :