ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে ব্যতিক্রমী ৪৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

বিশ্বকাপের আদলে আয়োজন, যুবসমাজকে সুস্থ ধারায় ফেরাতে উদ্যোগ

সিকদার শাহ আলম লিমনঃ

মাদক ও তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ফরিদপুরের বোয়ালমারীতে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক ফুটবল টুর্নামেন্ট। বিশ্বকাপ ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ৪৮ দল নিয়ে জমকালো এ প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া আসর আগামী ১২ জুন বোয়ালমারী স্টেডিয়ামে শুরু হবে। বিশ্ব ফুটবলের আদলে ৪৮টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে, যা ইতোমধ্যেই ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

জানা যায়, সরকারি কোনো বরাদ্দ ছাড়াই উপজেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে এই আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে মাদক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

এই উদ্যোগের রূপকার বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। তিনি মনে করেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা সম্ভব।

এ উপলক্ষে সোমবার (৮ জুন) উপজেলা পরিষদের হলরুমে ক্রীড়ামোদী ব্যক্তি ও টিম প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার শিব্বির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কারিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহীদ উদ্দিন মিয়া দিপু, বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন, যুবদল নেতা মোঃ রোকনুজ্জামান বকুল, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাইজিদ খান রাব্বিসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, “সমাজে শিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। কর্মসংস্থানের অভাবে অনেকেই হতাশ হয়ে মাদকসহ বিভিন্ন নেশাজাত দ্রব্যের দিকে ঝুঁকছে। ফলে সমাজে অপরাধও বাড়ছে। যুবসমাজকে এই অবস্থা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “মাদকের মতো প্রকাশ্যে ধূমপান করাও একটি বেআইনি কাজ। কিন্তু সচেতনতার অভাবে আমরা তা অবলীলায় করে যাচ্ছি। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।” তিনি সভায় উপস্থিত সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধূমপানবিরোধী প্রচারণা চালানোর আহ্বান জানান।

সভা শেষে টুর্নামেন্টের ম্যাচ সূচি, দল বিন্যাস ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

স্থানীয়দের আশা, এই ব্যতিক্রমী ফুটবল আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং মাদক ও তামাকবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে ব্যতিক্রমী ৪৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
সিকদার শাহ আলম লিমন, নিউজ ডেস্ক :