মাথায় হেলমেট থাকায় অফিস সহকারির কোদালের আঘাত থেকে রক্ষা পেলেন প্রভাষক
বাঘায় এক মহাবিদ্যালয়ের অফিস সহকারি হাতে লাঞ্চিত হয়েছেন প্রভাষক। বুধবার(২৮-০৮-২০২৪) এ ঘটনা ঘটে। উপজেলার শরিফাবাদ মহাবিদ্যালয়ের প্রভাষক সালা উদ্দীন জানান,বুধবার সোয়া ১১টায় ক্লাশ শেষ করে ধীর গতিতে মোটর সাইকেল চালিয়ে স্থানীয় বাজারে যাওয়ার রাস্তা দিয়ে আসছিলেন। এসময় আফিস সহকারি আবু সাঈদ অতর্কিতভাবে পথরোধ করে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। মাথায় হেলমেট থাকায় রক্ষা পেলেও মোটরসাইকেলটি পড়ে যায়। পরে তিনি দাড়িয়ে গেলে বুকে আঘাত করে। ঠেকাতে গেলে ধস্তাধস্তি হয়। এসময় তার দুই হাতের তিনটি আঙ্গুল জখম হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আবু সাঈদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে। পরে ম্যানেজিং কমিটির সভাপতি,উপজেলা নির্বাহি অফিসারকে বিষয়টি অবগত করেন। আরও পড়ুনঃ শ্যামনগরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ বিষয়টি জানতে চেয়ে অভিযুক্ত আবু সাঈদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পারভেজ সরকার জানান,ঘটনার পর কারণ জানতে চেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন উত্তর দেয়নি। ওসি আবু সিদ্দিক জানান,অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অবগত হয়েৃছেন বলে জানান, উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম।
বাঘায় এক মহাবিদ্যালয়ের অফিস সহকারি হাতে লাঞ্চিত হয়েছেন প্রভাষক। বুধবার(২৮-০৮-২০২৪) এ ঘটনা ঘটে। উপজেলার শরিফাবাদ মহাবিদ্যালয়ের প্রভাষক সালা উদ্দীন জানান,বুধবার সোয়া ১১টায় ক্লাশ শেষ করে ধীর গতিতে মোটর সাইকেল চালিয়ে স্থানীয় বাজারে যাওয়ার রাস্তা দিয়ে আসছিলেন।
এসময় আফিস সহকারি আবু সাঈদ অতর্কিতভাবে পথরোধ করে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। মাথায় হেলমেট থাকায় রক্ষা পেলেও মোটরসাইকেলটি পড়ে যায়। পরে তিনি দাড়িয়ে গেলে বুকে আঘাত করে। ঠেকাতে গেলে ধস্তাধস্তি হয়। এসময় তার দুই হাতের তিনটি আঙ্গুল জখম হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আবু সাঈদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে। পরে ম্যানেজিং কমিটির সভাপতি,উপজেলা নির্বাহি অফিসারকে বিষয়টি অবগত করেন।
বিষয়টি জানতে চেয়ে অভিযুক্ত আবু সাঈদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পারভেজ সরকার জানান,ঘটনার পর কারণ জানতে চেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন উত্তর দেয়নি। ওসি আবু সিদ্দিক জানান,অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অবগত হয়েৃছেন বলে জানান, উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম।