ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাজবাড়ী ইউপিতে এমপি জিল্লুল হাকিমের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

-রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির উদ্যোগে শনিবার মাজবাড়ী ইউনিয়নের অসচ্ছল ও দরিদ্র পরিবারের লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের উদ্যোগে জেলার বিভিন্ন ইউপিতে অসচ্ছল ও দরিদ্র পরিবারের লোকজনের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ জানুয়ারি) মাজবাড়ী ইউপির মাজবাড়ী ও মহনপুর গ্রামে কম্বল বিতরণ করা হয়। এমপি জিল্লুল হাকিমের প্রতিনিধিদল সংশ্লিষ্ট এলাকায় গিয়ে সেখানে উপস্থিত লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন।

মাজবাড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন লিচুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের পাংশা উপজেলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, মাজবাড়ী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের কালুখালী উপজেলা ওয়ার্ডের সদস্য ইউসুফ হোসেন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাজবাড়ী ইউপি আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী লিয়াকত হোসেন, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রাজাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

মাজবাড়ী ইউপিতে এমপি জিল্লুল হাকিমের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

আপডেট টাইম : ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :