ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরাতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রনি আহমেদ রাজুঃ

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে মাগুরাতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থী। র‍্যালি শেষে জেলা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমেই গড়ে ওঠে আলোকিত প্রজন্ম।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সমাবেশে বক্তারা শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

error: Content is protected !!

মাগুরাতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :