ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাংস নিতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী

নওগাঁর রাণীনগরে ফ্রিজে রাখা মাংস নিতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন ১৩ বছর বয়সী এক কিশোরী। ৩৭ বছর বয়সী যুবক করিম মন্ডল ওই কিশোরীকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর ঘটনাটি ধামাচাপা দিয়ে তৎপর স্থানীয় প্রভাবশালীরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামে। ভুক্তভোগী কিশোরীর ভাই জানান, আমরা গরীব মানুষ আমাদের বাড়িতে ফ্রিজ নেই। বেশ কিছুদিন আগে মালশন সরদারপাড়ার মৃত ইব্রাহিমের বাড়িতে হাঁসের মাংস রেখে আসেন আমার মা। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে মঙ্গলবার সকালে আমার ছোট বোন ইব্রাহিমের বাড়িতে মাংসগুলো নিতে যান। বাড়ির মালিক ইব্রাহিমের স্ত্রী বাড়িতে না থাকায় মাংস না পেয়ে আমার বোন বাড়িতে চলে আসেন।
এর কিছুক্ষণ পর ইব্রাহিমের বাড়ির কাজের লোক মালশন মন্ডলপাড়া গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে করিম মন্ডল আমার বোনকে মাংস দেওয়ার কথা বললে আমার বোন ওই বাড়িতে আবার যান। এরপর আমার বোনকে করিম ফ্রিজ থেকে মাংস বের করতে বললে বোন ফ্রিজ থেকে মাংস বের করতে থাকেন। এর সুযোগে করিম আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে কয়েকবার হাত দেন।
এ সময় আমার বোন করিমের হাত ছিটকে ফেলে দিয়ে ঘর থেকে পালানোর চেষ্টা করলে করিম আমার বোনকে জাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এরপর আমার বোনের হাতে থাকা মাংসের পুঁটলি তাকে ছুড়ে মেরে সেখান থেকে পালিয়ে চলে আসেন। ভুক্তভোগী কিশোরীর মামা জানান, বিষয়টি ওই দিনই গ্রামের মাতব্বর প্রধানকে জানানো হয়।
মঙ্গলবার রাতে এ বিষয়টি নিয়ে বসাও হয়েছিলো। এরপর থেকেই মাতব্বররা তালবাহানা শুরু করেছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কিশোরীর পরিবারটি। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত করিম মন্ডলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী এসব ঘটনা মিথ্যা বলে দাবি করেছেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এমন ঘটনা নিয়ে এখনো কেউ থানায় আসেনি। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোঃ আবদুস সালাম তালুকদার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। নওগাঁ জেলার রাণীনগর উপজেলা ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

মাংস নিতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :