দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে সাড়ে ৬ টার দিকে উপজেলার পদ্মপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের স্বরজিৎ মন্ডলের ছেলে রকি মন্ডল (১৮), ফরিদপুরের ভাংগা উপজেলার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) ও মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮)। বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন ব্যক্তির ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে ভোরে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল। এসময় পদ্মপুকুর গ্রাম থেকে ওই ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করে আসামীদের সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে সাড়ে ৬ টার দিকে উপজেলার পদ্মপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের স্বরজিৎ মন্ডলের ছেলে রকি মন্ডল (১৮), ফরিদপুরের ভাংগা উপজেলার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) ও মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮)।
বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন ব্যক্তির ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে ভোরে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল।
এসময় পদ্মপুকুর গ্রাম থেকে ওই ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করে আসামীদের সোপর্দ করা হয়েছে।