দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
৩৬৮
বার পঠিত
মহেশপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ‘লীগের ১৪ নেতা বহিস্কার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝিনাইদহ মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ও সরাসরি নৌকা বিরোধী কর্মকান্ডে অংশ গ্রহনের অভিযোগে ১৪ প্রার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বহিষ্কৃত ব্যক্তিরা হলেন, ১নং এসবিকে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী, ২নং ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার নান্টু, শরিফুল ইসলাম ভোলন, ৩নং পান্তাপাড়া ইউনিয়নের মাঝহারুল ইসলাম, ৪নং স্বরুপপুর ইউনিয়নের এ্যাড. হুমায়ন কবির, ৫নং শ্যামকুড় ইউনিয়নের জামিরুল ইসলাম, ৬নং নেপা ইউনিয়নের নাজমুল আলম মনু, ৭নং কাজীরবেড় ইউনিয়নের ইয়ানবী, ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নের আবদুল মালেক মন্ডল, ইমদাদুল হক ও নাজমুল হুদা জিন্টু, ১০নং নাটিমা ইউনিয়নের আবদুল লতিফ ও আজাদুর রহমান আজাদ, ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নের শফিদুল ইসলাম, ১২নং আজমপুর ইউনিয়নের আজিজুর রহমান মন্টু ও শরিফুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন তাদেরকে বহিস্কার করে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝিনাইদহ মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ও সরাসরি নৌকা বিরোধী কর্মকান্ডে অংশ গ্রহনের অভিযোগে ১৪ প্রার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বহিষ্কৃত ব্যক্তিরা হলেন, ১নং এসবিকে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী, ২নং ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার নান্টু, শরিফুল ইসলাম ভোলন, ৩নং পান্তাপাড়া ইউনিয়নের মাঝহারুল ইসলাম, ৪নং স্বরুপপুর ইউনিয়নের এ্যাড. হুমায়ন কবির, ৫নং শ্যামকুড় ইউনিয়নের জামিরুল ইসলাম, ৬নং নেপা ইউনিয়নের নাজমুল আলম মনু, ৭নং কাজীরবেড় ইউনিয়নের ইয়ানবী, ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নের আবদুল মালেক মন্ডল, ইমদাদুল হক ও নাজমুল হুদা জিন্টু, ১০নং নাটিমা ইউনিয়নের আবদুল লতিফ ও আজাদুর রহমান আজাদ, ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নের শফিদুল ইসলাম, ১২নং আজমপুর ইউনিয়নের আজিজুর রহমান মন্টু ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন তাদেরকে বহিস্কার করে।