রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭-২১ ডিসেম্বর ৫দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসব-২০২২ এর প্রস্তুতি চলছে। জোরেশোরে চলছে নাটকের মহড়া। বুধবার ১৬ নভেম্বর রাতে “গলি থেকে রাজপথ” নাটকের মহড়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যারাত সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মহড়া চলে। দেশের খ্যাতিমান নাট্য শিল্পীরা নাট্যোৎসবে অভিনয় করবেন। জানা যায়, পাংশা পৌরসভা মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭-২১ ডিসেম্বর ৫দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নাটকের মহড়া কার্যক্রম চলছে। এ বছর আনারকলি, সিঁদুর দিয়ে কিনলাম, বিশ্বাস ঘাতক, গলি থেকে রাজপথ ও রক্তে কেনা স্বাধীনতা ৫টি বই মঞ্চায়িত হবে। বিশিষ্ট নাট্যাভিনেতা ও পরিচালক লিটু করিম, বিকাশ চন্দ্র বসু, সঞ্জীব কুন্ডু, কুকুল কুন্ডু, চৈতন্য বসাক, আরিফ খান, হিমাংশু কুন্ডু রকেট, শ্যামল শিকদার, আবু দাউদ, ফরিদ মন্ডল, অতিথি শিল্পী আশিষ কুমার, গুলজার, খোকন, নারী অভিনেতা বাসন্তী সাহা, লক্ষèী রানী, শিলা রানী ও ভারতী বিশ্বাসসহ দেশের খ্যাতিমান নাট্য শিল্পীরা নাট্যোৎসবে অভিনয় করবেন। ইতোমধ্যে তারা নাটকের মহড়ায় অংশগ্রহণ করেছেন। আরও পড়ুনঃ পাংশায় নবাগত ওসিএলএসডিকে বরণ ও বিদায়ী ওসিএলএসডিকে সংবর্ধনা নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সার্বিক ব্যবস্থাপনায়, নাট্যালাকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডুর সার্বিক তত্ত্বাবধানে মুকুল কুন্ডু ও লিটু করিমের নির্দেশনায় নাট্যোৎসবে আনারকলি, সিঁদুর দিয়ে কিনলাম, বিশ্বাস ঘাতক, গলি থেকে...
রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭-২১ ডিসেম্বর ৫দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসব-২০২২ এর প্রস্তুতি চলছে।
জোরেশোরে চলছে নাটকের মহড়া। বুধবার ১৬ নভেম্বর রাতে “গলি থেকে রাজপথ” নাটকের মহড়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যারাত সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মহড়া চলে। দেশের খ্যাতিমান নাট্য শিল্পীরা নাট্যোৎসবে অভিনয় করবেন।
জানা যায়, পাংশা পৌরসভা মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭-২১ ডিসেম্বর ৫দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নাটকের মহড়া কার্যক্রম চলছে। এ বছর আনারকলি, সিঁদুর দিয়ে কিনলাম, বিশ্বাস ঘাতক, গলি থেকে রাজপথ ও রক্তে কেনা স্বাধীনতা ৫টি বই মঞ্চায়িত হবে।
বিশিষ্ট নাট্যাভিনেতা ও পরিচালক লিটু করিম, বিকাশ চন্দ্র বসু, সঞ্জীব কুন্ডু, কুকুল কুন্ডু, চৈতন্য বসাক, আরিফ খান, হিমাংশু কুন্ডু রকেট, শ্যামল শিকদার, আবু দাউদ, ফরিদ মন্ডল, অতিথি শিল্পী আশিষ কুমার, গুলজার, খোকন, নারী অভিনেতা বাসন্তী সাহা, লক্ষèী রানী, শিলা রানী ও ভারতী বিশ্বাসসহ দেশের খ্যাতিমান নাট্য শিল্পীরা নাট্যোৎসবে অভিনয় করবেন। ইতোমধ্যে তারা নাটকের মহড়ায় অংশগ্রহণ করেছেন।
নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সার্বিক ব্যবস্থাপনায়, নাট্যালাকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডুর সার্বিক তত্ত্বাবধানে মুকুল কুন্ডু ও লিটু করিমের নির্দেশনায় নাট্যোৎসবে আনারকলি, সিঁদুর দিয়ে কিনলাম, বিশ্বাস ঘাতক, গলি থেকে রাজপথ ও রক্তে কেনা স্বাধীনতা ৫টি বই মঞ্চায়িত হবে। প্রতিদিন রাতে নাটকের মহড়া চলছে। নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু তথ্য নিশ্চিত করেন।