আপডেট টাইম :
০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২০১
বার পঠিত
মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মুরাদ হোসেনঃ এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ড. আলী আফজাল ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে অংশ নেয় পলাশবাড়ীয়া ফুটবল একাদশ এবং নাগড়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে মাধ্যমে ৪-৫ গোলে নাগড়া ফুটবল একাদশ জয়লাভ করে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল প্রমূখ।
মুরাদ হোসেনঃ
এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ড. আলী আফজাল ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে অংশ নেয় পলাশবাড়ীয়া ফুটবল একাদশ এবং নাগড়া ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে মাধ্যমে ৪-৫ গোলে নাগড়া ফুটবল একাদশ জয়লাভ করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল প্রমূখ।