মাগুরার মহম্মদপুর উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধ্যে সোমবার (১২ জুন) দুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের সূচণা করেন। এ অন্ষ্ঠুানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া প্রমুখ। আরও পড়ুনঃ ওয়ারিশ সনদ আনতে গিয়ে রক্তাক্ত বৃদ্ধঃ ইউএনও-র কার্যালয়ে সালিশ সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১, ২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধ্যে মাথাপিছু ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
মাগুরার মহম্মদপুর উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধ্যে সোমবার (১২ জুন) দুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের সূচণা করেন।
এ অন্ষ্ঠুানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১, ২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধ্যে মাথাপিছু ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।