ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মসলা উৎপাদন ও কৃষকের আয় বাড়াতে; মোহনপুরে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ফিরোজ আলমঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার ৬নং জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়ায় মসলা উৎপাদন ও কৃষকের আয় বাড়াতে; মসলাজাতীয় ফসলের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট ২০২৬) সকাল ১১ টার সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহনপুর রাজশাহীর আয়োজনে চান্দপাড়া গ্রামে পরিদর্শন কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুর রহিম এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান। তিনি প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন। চান্দোপাড়ার কৃষক পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ বস্তায় আদা চাষ, উঠানে সবজি, পিয়াজ সংরক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে সচিব সেলিম খান কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের মসলা উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। কৃষি-সংক্রান্ত প্রযুক্তি ও ‘খামার অ্যাপস’-এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

সচিব বলেন, দেশের মানুষকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য দিতে হলে রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক পরিহার করে জৈব পদ্ধতিতে চাষাবাদে জোর দিতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তিনি বলেন, বর্তমান সরকার, কৃষক বান্ধব-সরকার কৃষকদের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্হাও করেছেন। কৃষকদের উদ্বুদ্ধ করতে ও সঠিক পরামর্শ দিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অফিসার, রাজশাহী অঞ্চল, রাজশাহী ড. মোঃ আজিজুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রাজশাহী মোহাম্মদ নাসির উদ্দীন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন।

এছাও উপস্থিত ছিলেন উপজেলার ৪ শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে আয়োজিত এ মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কৃষি বিভাগের সকল উপসহকারি কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) এবং নন-পিএফএসের কৃষক-কৃষাণী গণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মমিনুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

মসলা উৎপাদন ও কৃষকের আয় বাড়াতে; মোহনপুরে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :