ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মরা গরুর মাংস বিক্রি চেষ্টার অভিযোগে ২ কসাইকে জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় মরা গরু জবাই করে বিক্রির চেষ্টার অভিযোগে ফরিদ হোসেন (৩০) ও স্বপন আলী (৩২) নামে দুই কসাইকে আটক করে এলাকাবাসী। পরে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা করে দুইজনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার বুধবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর মেন্দা গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ফরিদ ও স্বপন দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া শরৎনগর বাজারে শহিদুল ইসলামের মাংসের দোকানে কসাইয়ের কাজ করেন। বুধবার দুপুরে তাদের একটি গরু মারা যায়। এদিন বিকালে ফরিদ ও স্বপন চাকু, ছুরি ও চাপাতি সহ মরা গরুটি একটি নছিমন গাড়িতে করে নিয়ে মণ্ডতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে নামায়। সেখানে তারা গরুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে নছিমন গাড়িতে তুলে নিয়ে শরৎনগর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়।
এ সময় গ্রামের বাসিন্দারা তাদেরকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে মরা গরুর বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্ত ফরিদ ও স্বপনকে বিশ হাজার টাকা জরিমানা করেন।
গ্রামের বাসিন্দারা জানায়, প্রায় ছয় মণ ওজনের মরা গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে ওই দুই কসাই তাদের দোকানে নিয়ে যাচ্ছিল। এত বড় অপকর্ম অপরাধ মাত্র ২০ হাজার টাকা জরিমানা। এর আগেও এই মাংসের দোকানের মালিক এমন অপকর্ম করেছে। প্রত্যেকবারই সামান্য জরিমানা করায় এরা বারবারই এমন অপরাধ করার সাহস পাচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার বলেন, মরা গরুর মাংস বিক্রির জন্য প্রস্তুত করায় দুই ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয়বার এমন অপরাধ করলে তাদেরকে দুই বছর পর্যন্ত জেল দেয়ার বিধান রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

মরা গরুর মাংস বিক্রি চেষ্টার অভিযোগে ২ কসাইকে জরিমানা

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :