ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র মুক্তাগাছা থানা পরিদর্শন 

আজ বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা  মুক্তাগাছা থানা পরিদর্শন করেছেন। পরে তিনি মুক্তাগাছা থানা কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তাগাছা থানাসহ সকল থানা এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার  আহ্বান জানান। সেই সাথে মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান।
তিনি বলেন, কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা সহ ইভটিজিং বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান। চুরি-ছিনতাই প্রতিরোধ, মুক্তাগাছা পৌর এলাকাসহ ময়মনসিংহের যানজট নিরসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এসময় তিনি বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার কথা জানান। থানায় প্রকৃত সেবা না পেলে তিনি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করার কথা বলেন। সুধী সমাবেশে মুক্তাগাছার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে থানায় উপস্থিত হয়ে তিনি সকল অফিসার-ফোর্সের কথা শোনেন ও তাদের সমস্যা গুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি সকল অফিসার-ফোর্সকে জনসেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার নির্দেশ দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র মুক্তাগাছা থানা পরিদর্শন 

আপডেট টাইম : ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
মো. আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :