ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মনোহরদীতে সাংবাদিক পরিবারসহ বাড়িতে হামলা, ভাঙচুর

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার চর আহাম্মদপুর গ্রামে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল (৬০) ও তাঁর পরিবারের উপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোঃ শাহিন মিয়া (৩৬), পিতা-আবু সিদ্দিকসহ আরও ৪/৫ জন দীর্ঘদিন ধরে বাদলের বাড়ির উঠানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করে আসছে। এতে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নানা রোগবালাই দেখা দিচ্ছে।

বিষয়টি একাধিকবার নিষেধ করলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাড়িতেও গিয়ে হুমকি প্রদান করে বলে জানা গেছে। এরই জেরে গত রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে সাংবাদিক তাজুল ইসলামের স্ত্রীকে একা পেয়ে বিবাদীরা গালিগালাজ ও মারধরের চেষ্টা করে। পরে বাদল বাড়িতে ফিরলে সঙ্গবদ্ধভাবে তাঁকে আক্রমণের চেষ্টা করে। তিনি প্রাণ বাঁচাতে ঘরে ঢুকে পড়লে বিবাদীরা ঘরে প্রবেশ করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। বর্তমানে বাদল ও তাঁর পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বাদল মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

মনোহরদীতে সাংবাদিক পরিবারসহ বাড়িতে হামলা, ভাঙচুর

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :