ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুর-৩

মনোনয়নপত্র দাখিলকারীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত।

আজ শুক্রবার সকাল১১ টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এর সভাপতিত্বে ‌আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিম্নে মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের নাম ও রাজনৈতিক দল উল্লেখ করা হলোঃ

ক) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে নায়াব ইউসুফ আহম্মেদ; খ) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে আরিফা আক্তার বেবি; গ) বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোঃ আবদুত তাওয়াব; ঘ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মোঃ রফিকুজ্জামান মিয়া; ঙ) ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কে, এম, ছরোয়ার।

ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে । এছাড়া স্বতন্ত্র এমপি প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

আগামীকাল ৩ জানুয়ারি ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুর-৩

মনোনয়নপত্র দাখিলকারীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :