ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত সেই রায়হান জামিল

১০ টাকায় ইলিশ মাছ, ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগে আলোচিত রায়হান জামিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী সমর্থক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রায়হান জামিল বলেন,মানুষের মৌলিক অধিকার, ন্যায্য মূল্য এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজনীতিতে এসেছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান।

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত মুখ। তিনি বিভিন্ন সময়ে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণ করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়ার ঘটনা জনমনে ব্যাপক সাড়া ফেলে। এসব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ফরিদপুর-৪ আসনে ইতোমধ্যেই একজন আলোচিত ও জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচার শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

error: Content is protected !!

মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত সেই রায়হান জামিল

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :