ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সাধারণ মানুষের ভোগান্তিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দালালমুক্ত পরিবেশ গড়ে তুলতে ১ জুলাই ২০২৬ থেকে ১০ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা ২৪ ঘণ্টা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন। প্রতি ৮ ঘণ্টা পরপর শিফট পরিবর্তন হবে। প্রতিটি শিফটে ৩ জন করে আনসার সদস্য হাসপাতালের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সেবাগ্রহীতাদের নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সারোয়ার বলেন, হাসপাতালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করে রোগীদের হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও জানান, হাসপাতালের সেবার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং এসব কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিরাপত্তা বৃদ্ধি ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত হলে সাধারণ মানুষ আরও সহজে এবং নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ

আপডেট টাইম : ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :