ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান।

তিনি মশাল প্রজ্বালনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম।

এ সময় মধুখালী উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করা অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

তিনি ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে বিশ্বমঞ্চে দেশের মান উজ্জ্বল করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

মধুখালীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :