ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলেন এসআই রুস্তম আলী

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী একের পর এক হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন। তাঁর এই দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন থানার কর্মকর্তা এবং সাধারণ মানুষ।

জানা গেছে, গত কয়েক সপ্তাহে মধুখালী থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া নামিদামি ব্র্যান্ডের একাধিক স্মার্টফোনের সন্ধান পান এসআই রুস্তম আলী। আধুনিক প্রযুক্তির সহায়তা ও নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে তিনি ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হন। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

স্থানীয়দের মতে, এসআই রুস্তম আলীর এই উদ্যোগ পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করেছে। তাঁরা বলেন, “এমন সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তাই সমাজের জন্য উদাহরণ।”

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, “এসআই রুস্তম আলীর এই কর্মকাণ্ড থানার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা চাই, থানার প্রত্যেক সদস্য এভাবেই জনগণের আস্থা অর্জনে কাজ করুক।”

মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করে এখন মধুখালীবাসীর প্রশংসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এসআই রুস্তম আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা

error: Content is protected !!

মধুখালীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলেন এসআই রুস্তম আলী

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :