ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে হবে পুলিশ অথবা মাদক- দুটো একসঙ্গে নয়ঃ -পুলিশ সুপার

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল জলিল পিপিএম দৃঢ় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধুখালী থানায় পুলিশ থাকবে, তবে মাদক থাকবে না। তাঁর ভাষায়— “মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে। একসঙ্গে দুটি জিনিস থাকবে না।”

বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালী থানা চত্বরে পুলিশের আয়োজনে ‘পুলিশকে সহায়তা করি—মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত দেশ গড়ি’ শ্লোগান নিয়ে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসপি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের “জিরো টলারেন্স” নীতি রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ ছাড়াও সরকারের আরেকটি সংস্থা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর—কাজ করছে। মাদক নির্মূলে তিনি সামাজিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য প্রদান কিংবা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুল কাশেম আবুল ও আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফজলুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ছাত্রদলের রেদওয়ান আবেদীন এবং উপজেলা জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সাংবাদিক, থানা পুলিশের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত বক্তারা খোলামেলা মতামত, অভিযোগ ও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

error: Content is protected !!

মধুখালীতে হবে পুলিশ অথবা মাদক- দুটো একসঙ্গে নয়ঃ -পুলিশ সুপার

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :