মোঃ আরিফুল মিয়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) ফরিদপুর জেলার মধুখালী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম খাঁন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়া হোসেন শিথিল।
এছাড়া বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু রায়, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, সদস্য হায়দার আলী মোল্যা, সাবেক পৌর আহ্বায়ক কনক হাসান মাসুদ, পৌর বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামূল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হাবিবুর রহমান মিয়া হাবিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সবশেষে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলামের জন্য দোয়া করা হয় এবং উপস্থিত সকলের নিকট তার পক্ষে ভোট প্রার্থনা করা হয়। মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে শেষ হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 























