আপডেট টাইম :
১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
১১২
বার পঠিত
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় শিমুল শেখ নামে এক নসিমন চালকের মৃত্যু
মোঃ আরিফুল মিয়াঃ ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় শিমুল শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর সিডার সড়কে নসিমত নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পরে শিমুল শেখ, পিতা-অজ্ঞাত গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।
মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় শিমুল শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর সিডার সড়কে নসিমত নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পরে শিমুল শেখ, পিতা-অজ্ঞাত গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।