ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মেটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় তুহিন বিশ্বাস (৩৫) নামে মেটাডোর কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আফজাল বিশ্বাসের ছেলে। তিনি মেটাডোর কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

–

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের সংস্কার কাজে ব্যবহৃত পাথর বোঝাই একটি ট্রলির চাকা বাস্ট হয়ে যাওয়ায় সড়কের পাশে দাঁড় করানো ছিল। বরিশাল থেকে ঝিনাইদহগামী একটি ম্যাটাডোর কোম্পানির পিকআপ মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ওই ট্রলিকে ধাক্কা দেয়।

–

এসময় পিকআপে থাকা ম্যাটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি তুহিন বিশ্বাস ট্রলি ও পিকআপের মধ্যে আটকা পড়ে যান। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

–

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও ট্রলি জব্দ করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

error: Content is protected !!

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মেটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

আপডেট টাইম : ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :