ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে যৌথ অভিযানে নারীসহ তিন মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে গেছে। অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মধুখালী থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল বাগাট বাজারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বাগাট বাজারের জাকিরের গোস্তের দোকানের পেছনের কাঁচা রাস্তায় অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ বাহিনীর সহায়তায় সজিব ফকির (৩২) কে আটক করা হয়। তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪,৫২০ টাকা নগদ এবং একটি নোকিয়া বাটন ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার সহযোগী মোঃ ওবায়দুর রহমান এর সঙ্গে মধুখালী থানার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা চালাতেন।

অপরদিকে, ২৭ জানুয়ারি দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নওপাড়া ইউনিয়নের ছোন্দাহ গ্রামে অভিযান চালিয়ে যৌথ বাহিনী রিয়াজ শেখ (৩২) ও শারমিন আক্তার (২৮) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম ও ৩০০ গ্রাম গাঁজা, একটি নোকিয়া বাটন ফোন ও একটি লাইটটেল বাটন ফোন। আটক আসামীরা স্বীকার করে যে, তারা পলাতক সালাহ উদ্দিন শেখ এর সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮,৬০০ টাকা। আটককৃত আসামীদের ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

error: Content is protected !!

মধুখালীতে যৌথ অভিযানে নারীসহ তিন মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :