ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে মাদকের ছোবল থেকে তরুণদের রক্ষায় এনসিপি নেতার ফুটবল উপহার

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালী উপজেলায় তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ ইঞ্জিনিয়ার মো. রাকিবুল হাসান মিঠু।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকার তরুণদের মাঝে এসব ফুটবল বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, বর্তমান তরুণ সমাজকে মাদকাসক্তির করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চা তরুণদের সুস্থ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, “যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে পারলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্য থেকেই তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সরঞ্জাম বিতরণ যুবসমাজকে মাঠমুখী করবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মধুখালীতে মাদকের ছোবল থেকে তরুণদের রক্ষায় এনসিপি নেতার ফুটবল উপহার

আপডেট টাইম : ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :