দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
১৫৬
বার পঠিত
মধুখালীতে মাদকবিরোধী অভিযানে ৭০ পিচ ইয়াবাসহ আটক এক
মোঃ আরিফুল হাসানঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেলা কান্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেনা সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভেলা কান্দি এলাকায় মাদক লেনদেন চলছে। এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে মো. বাসির আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি মো. জমির মোল্লার ছেলে এবং ভেলা কান্দি গ্রামের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেনা সূত্র আরও জানায়, অবৈধ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেলা কান্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভেলা কান্দি এলাকায় মাদক লেনদেন চলছে। এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. বাসির আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি মো. জমির মোল্লার ছেলে এবং ভেলা কান্দি গ্রামের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সেনা সূত্র আরও জানায়, অবৈধ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।