ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে মাছ শিকারের ভয়ংকর সরঞ্জাম ‘ইলেকট্রিক শক মেশিন’ জব্দ

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালীতে অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

রোববার (৩০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধুমতী নদীসংলগ্ন রাজধরপুর গ্রামের আকাশ শেখের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। তাঁর সঙ্গে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শামীম পারভেজ। অভিযানে আকাশ শেখের বাড়ি থেকে একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, আড়পাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মধুখালী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক।

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ইলেকট্রিক শক মেশিন ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা

error: Content is protected !!

মধুখালীতে মাছ শিকারের ভয়ংকর সরঞ্জাম ‘ইলেকট্রিক শক মেশিন’ জব্দ

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :