ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভেজাল কীটনাশক প্রস্তুতকারক দাউদ মোল্লার এক বছরের জেল

সাগর চক্রবত্তীঃ

ফরিদপুরের মধুখালীতে অবৈধ ভেজাল সার ও কীটনাশক তৈরি ও বাজারজাত করার অভিযোগে দাউদ মোল্লা(৩৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের জেল।

২৪ নভেম্বর ২০২৫ খ্রি. সোমবার দুপুরে বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের কবির মোল্লার ছেলে মোঃ দাউদ মোল্লা (৩৫)কে এ দন্ড প্রদান করেন ভ্রম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাগাট দাখিল মাদ্রাসার পূর্ব পাশে গোরস্থানসংলগ্ন একটি বসত বাড়িতে দাউদ মোল্লা বিভিন্ন পরিচিত কোম্পানির লোগো ও প্যাকেট ব্যবহার করে নকল সার– ও কীটনাশক প্রস্তুত ও বাজারজাত করছেন।

গ্রাম পুলিশকে সোর্স হিসেবে ব্যবহার করে সোমবার দুপুরে সেখানে ভ্রম্যমান আদালত অভিযান পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকার নকল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪৩ ধারায় দাউদ মোল্লাকে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, মধুখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তন্ময় সাহা সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

মধুখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভেজাল কীটনাশক প্রস্তুতকারক দাউদ মোল্লার এক বছরের জেল

আপডেট টাইম : ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
সাগর চক্রবত্তী, বিশেষ প্রতিনিধি :