ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভায় পুলিশ সুপারের নির্দেশনা

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালীতে ‘থাকবে পুলিশ, জনপথে ভোট দিবেন নিরাপদে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার ডুমাইন ও কামারখালী ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামসুল আজম, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজম খান এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান। এছাড়াও ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মধুখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচন সংক্রান্ত কোনো বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”

ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

error: Content is protected !!

মধুখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভায় পুলিশ সুপারের নির্দেশনা

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :