ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ফুলসজ্জা গাড়ীতে অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে রাজকীয় বিদায়

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালীতে এক আবেগঘন ও স্মরণীয় আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন মেগচামী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্কুল প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন শিক্ষকদের জন্য বিশেষভাবে সাজানো ফুলসজ্জিত গাড়ি প্রস্তুত করা হয়। শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও শুভেচ্ছা বার্তা নিয়ে প্রিয় শিক্ষকদের বিদায় জানান। দীর্ঘদিনের শিক্ষাদান জীবনের স্মৃতি, ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করতে গিয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের চোখে পানি এসে যায়।

বিদায়ী শিক্ষকদের একজন আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা শুধু শিক্ষক নই, আপনাদের পরিবারেরই সদস্য ছিলাম। এই ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শিক্ষার্থীরা জানান, তাঁদের প্রিয় শিক্ষকদের বিদায় দিতে পারা যেমন গর্বের, তেমনই এটি এক গভীর বেদনার মুহূর্ত। এলাকাবাসীও এই বিদায়ী দৃশ্যে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

error: Content is protected !!

মধুখালীতে ফুলসজ্জা গাড়ীতে অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে রাজকীয় বিদায়

আপডেট টাইম : ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :