ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু। এ সময় বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মেল্ল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে উদ্যোক্তা নাজমুল বিশ্বাস জানান, জীবিকার তাগিদে তিনি ২০১২ সালে সিঙ্গাপুরে প্রবাস জীবন শুরু করেন। পরে ২০১৬ সালে দেশে ফিরে এসে ২০১৭ সালে আবারও জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। দীর্ঘদিন কর্মজীবন শেষে ২০২১ সালে দেশে ফিরে এসে একটি গরুর ফার্ম এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করেন।

তিনি অভিযোগ করে বলেন, গত ২৬ সেপ্টেম্বর একটি অনলাইন ফেসবুক পেজে তাঁকে নিয়ে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে তাঁকে হুন্ডি ব্যবসায়ী ও মাদকের কারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। শুধু তাই নয়, তাঁকে এবং তাঁর আরও দুই ভাইকে নিয়েও অপপ্রচার চালানো হয়েছে।

নাজমুল বিশ্বাস আরও জানান, তাঁর ভাই ইমামুল ইসলাম মামুন ২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। তারপরও তাঁদের তিন ভাইকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে নাজমুল বিশ্বাস এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

error: Content is protected !!

মধুখালীতে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :