ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশিতে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

মো. আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালী উপজেলার পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশিতে প্রায় ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যেতে সক্ষম হন।

আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ও রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও কল্লোল কুমার ভট্টাচার্য্য জানান, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। এ সময় তিন আরোহীসহ একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাইয়ের উদ্যোগ নিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে যান।

তাদের আচরণে সন্দেহ হলে মোটরসাইকেল চালক রানা খানকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে উদ্ধারকৃত গাঁজাসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

মধুখালী থানার পরিদর্শক সুকদেব রায় জানান, গাঁজাসহ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশিতে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট টাইম : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :