ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত, রেখে গেলেন দুই শিশু সন্তান

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকচাপায় সজিব মীর (৩০) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার কামারখালী টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব মীর মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সজিব মীরের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, সাত বছর বয়সী এক ছেলে এবং মাত্র দুই মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সজিব মীর একজন শান্ত, ভদ্র ও পরোপকারী মানুষ ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

মধুখালী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, “সজিব মীর ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ ও কর্মঠ কর্মী। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার আছরের নামাজের পর উজানদিয়া ঈদগাহ মাঠে সজিব মীরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সজিব মীরের মৃত্যুতে কোরকদি ইউনিয়নসহ পুরো মধুখালী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

মধুখালীতে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত, রেখে গেলেন দুই শিশু সন্তান

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :