ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মোঃ আরিফুল মিয়াঃ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল শপথ পাঠ করান।

শপথ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যুব ঋণ কার্যক্রম, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদ বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমত কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে এম তানজির নাইম। অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ সমাপ্ত করা ৩০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

প্রায় দুই শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম।তাদের সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

error: Content is protected !!

মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :