ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, চুরি যাওয়া মালামাল উদ্ধার

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালীতে চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখে গভীর রাতে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে অবস্থিত একটি বেঙ্গল চারকোল কারখানায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে মধুখালী থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত ১৭ জুন বুধবার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মতিন খান (৩৮), দুলাল বিশ্বাস (৪৩), জহির মিয়া (৩১) ও মজনু মুন্সী (৫৬)। তাদের সকলের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “চুরির ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মধুখালীতে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, চুরি যাওয়া মালামাল উদ্ধার

আপডেট টাইম : ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :