ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রো ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

মিজান উর রহমানঃ

মধুখালীতে গ্রামীন ব্যাংকের একটি শাখা আগুন দিয়ে পুড়িয়ে দেবার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মধুখালী থানায় জিডি করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে।

রায়পুর শাখার দ্বিতীয় স্বাক্ষরকারী (দ্বিতীয় শাখা ব্যবস্থাপক) বাবুল হোসেন সংবাদ কর্মীদের জানান, দুর্বৃত্তরা কাপড়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ব্যাংকের মূল দরজা দিয়ে ভেতরে দেওয়ার চেষ্টা করে। জানালা দিয়েও ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ভেতরে আগুন দিতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে ঘটনাটি দেখার পর থানায় জিডি করেছি।

গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখার ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া বলেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন দেয়। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দরজার সামনে কালোধোয়া দেখা যায়। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করা হয়েছে।

ঘটনাটি জানার সাথে সাথে গ্রামীন ব্যাংকের ফরিদপুর জোনাল ম্যানেজার তালেব সকাল সাড়ে ৭টায় শাখাটি পরিদর্শন করেন।

মধুখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে তা সনাক্ত করা না গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিক প্রত্যাহার, আলোচনায় যে কারণ

error: Content is protected !!

মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রো ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :