আপডেট টাইম :
০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
৯৬
বার পঠিত
মধুখালীতে খান হোমিও হলে ভূয়া ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা
মোঃ ইনামুল খন্দকারঃ চিকিৎসা মানুষের জীবনে অপরিহার্য হলেও আসল-নকল ডাক্তার চেনা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসায় ভুয়া ডাক্তারদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ পড়ছেন প্রতারণার ফাঁদে। বড় বড় সাইনবোর্ডে নামের পাশে জটিল সব ডিগ্রি আর পদবী দেখে রোগীরা চিকিৎসার জন্য ছুটে গেলেও অনেকেই আসলে অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছেন বছরের পর বছর। সম্প্রতি মধুখালী উপজেলার কামারখালী অনুসন্ধানে উঠে আসে উদ্বেগজনক সব তথ্য। জানা যায়, হোমিওপ্যাথিক সার্টিফিকেট, হোমিওপ্যাথিক বোর্ড রেজিস্টেশন, স্বাস্থ্য সনদ ও ড্রাগ লাইসেন্সবিহীন হোমিওপ্যাথিক চেম্বার খান হোমিও হল পরিচালিত হচ্ছে। এখানে গ্যাষ্ট্রিক- আলসার ক্যান্সার - অর্শ -হাঁপানি বাতজ্বর- ব্লাডপ্রেসার, গনোরিয়া জন্ডিস হেপাটাইটিস বিভাইরাস ডাইবেটিকস প্যারালাইসিস,কিডনিপাথরী, এপেন্ডিসাইটিসসহ নানা রোগের চিকিৎসা সেবা দেওয়া হলেও ভূয়া ডাঃ রউফ খান ৩০ বছর অভিজ্ঞতা লেখা ভিজিটিং কার্ড বানিয়ে রোগদের সাথে প্রতরনা করছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে খান হোমিও হলের আব্দুর রউফ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন বাবার পাশাপাশি আমি চিকিৎসা করি তবে ডি.এইস.এম এস ডিগ্রি আমার নাই। তবে ভিজিটিং কার্ডে ডাঃ লেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসব ভিজিটিং কার্ড আগের করা। এবিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মামুন হাসান বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসক হতে হলে ডি.এইস এম এস ডিগ্রি ছাড়া চিকিৎসা সেবা আইন অনুযায়ী অপরাধ। তবে কেউ যদি অপরাধ করে আমরা সেটা তদন্ত করে ব্যবস্থা নিবো।
মোঃ ইনামুল খন্দকারঃ
চিকিৎসা মানুষের জীবনে অপরিহার্য হলেও আসল-নকল ডাক্তার চেনা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসায় ভুয়া ডাক্তারদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ পড়ছেন প্রতারণার ফাঁদে। বড় বড় সাইনবোর্ডে নামের পাশে জটিল সব ডিগ্রি আর পদবী দেখে রোগীরা চিকিৎসার জন্য ছুটে গেলেও অনেকেই আসলে অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছেন বছরের পর বছর।
সম্প্রতি মধুখালী উপজেলার কামারখালী অনুসন্ধানে উঠে আসে উদ্বেগজনক সব তথ্য। জানা যায়, হোমিওপ্যাথিক সার্টিফিকেট, হোমিওপ্যাথিক বোর্ড রেজিস্টেশন, স্বাস্থ্য সনদ ও ড্রাগ লাইসেন্সবিহীন হোমিওপ্যাথিক চেম্বার খান হোমিও হল পরিচালিত হচ্ছে। এখানে গ্যাষ্ট্রিক- আলসার ক্যান্সার – অর্শ -হাঁপানি বাতজ্বর- ব্লাডপ্রেসার, গনোরিয়া জন্ডিস হেপাটাইটিস বিভাইরাস ডাইবেটিকস প্যারালাইসিস,কিডনিপাথরী, এপেন্ডিসাইটিসসহ নানা রোগের চিকিৎসা সেবা দেওয়া হলেও ভূয়া ডাঃ রউফ খান ৩০ বছর অভিজ্ঞতা লেখা ভিজিটিং কার্ড বানিয়ে রোগদের সাথে প্রতরনা করছে বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে খান হোমিও হলের আব্দুর রউফ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন বাবার পাশাপাশি আমি চিকিৎসা করি তবে ডি.এইস.এম এস ডিগ্রি আমার নাই। তবে ভিজিটিং কার্ডে ডাঃ লেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসব ভিজিটিং কার্ড আগের করা।
এবিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মামুন হাসান বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসক হতে হলে ডি.এইস এম এস ডিগ্রি ছাড়া চিকিৎসা সেবা আইন অনুযায়ী অপরাধ। তবে কেউ যদি অপরাধ করে আমরা সেটা তদন্ত করে ব্যবস্থা নিবো।